বিনোদন দুনিয়ার নানা গোপন কথা ফাঁস করলেন বলিউডের ‘দেশি গার্ল
দি নিউজ লায়ন; এবার বিনোদন দুনিয়ার নানা গোপন কথা ফাঁস করলেন বলিউডের ‘দেশি গার্ল’ প্রিয়াংকা চোপড়া। বলিউড পেরিয়ে আজ তিনি হলিউডেরও জনপ্রিয় এক অভিনেত্রী। সম্প্রতি অস্কারের একটি বিভাগে মনোনয়ন পেয়েছে তার অভিনীত ছবিও। সেই তাকেই ক্যারিয়ারের শুরুতে চরম লাঞ্ছনার সম্মুখীন হতে হয়েছিল।
সেকথা বলতে গিয়ে এখন তার অস্বস্তি হয়, কেন সেদিন তিনি ওই প্রযোজকের বিরুদ্ধে প্রতিবাদে মুখর হননি। পরিবর্তে নীরবে সরে এসেছিলেন সেই ছবির কাজ থেকে। ঠিক কী হয়েছিল? প্রিয়াংকা জানিয়েছেন, সেই ব্যক্তি ছবির সেটে নবাগতা প্রিয়াংকাকে যৌন আবেদনময় নাচ দেখাতে বলেন।
কেবল নাচই নয়, নাচের সঙ্গে সঙ্গে ‘স্ট্রিপ’ অর্থাৎ পোশাক খুলে ফেলার কথাও বলেন। তার অশ্লীল নির্দেশ ছিল, শেষ পর্যন্ত অন্তর্বাসও খুলে ফেলতে হবে প্রিয়াংকাকে। এরপরই প্রিয়াংকা ছেড়ে দেন সেই ছবির কাজ। কিন্তু কেন সেই লোকটির বিরুদ্ধে রুখে দাঁড়াননি, তা ভেবে তার আফসোস হয় বলে জানান অভিনেত্রী।

Post a Comment